আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

এতিমদের সম্মানে কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল

আলাল আহমদ কমলগঞ্জ মৌলভীবাজার :
মৌলভীবাজারের কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজেন এতিমদের নিয়ে শমশেরনগরস্থ তিন ভাই রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বৃহস্পতিবার (৭ জুন) কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ। অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিফজুর রহমান তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক, স্থানীয় ইউপি সদস্য মোঃ রুহেল আহমেদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক- প্রনীত রঞ্জন দেবনাথ, এম এ ওয়াহিদ রুলু ,শাহীন আহমেদ, মোস্তাফিজুর রহমান, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ:সভাপতি সাংবাদিক আব্দুল বাছিত খান, প্রচার সম্পাদক আলাল আহমদ শমশেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো: জিতু মিয়া, বণিক কল্যাণ সমিতি শমশেরনগরের মো: আবেদুর রহমান আবেদ, মো: সেলিম মিয়া, মো: মুকিদুর রহমান মুকিত, মো: মজিদ আলী প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসার এতিম শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র জুয়েল আহমদ বলেন, আমরা বিভিন্ন ইফতার মাহফিলে যাই। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন দেখতে পাই কিন্তু এতিমদের নিয়ে এমন আয়োজন এর আগে কোথাও দেখি নাই। এটি একটি বিরল আয়োজন। এতিমদের সম্মানে কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে এতিম শিশুদের নিয়ে এ রকম আয়োজনের ধারাবাহিকতা আগামিতেও অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভূঁয়শী প্রশংসা তিনি করেন।