আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

কমলগঞ্জের রহিমপুর-মুন্সীবাজার দরিদ্র কল্যাণ ট্রাষ্টের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর-মুন্সীবাজার দরিদ্র কল্যাণ ট্রাষ্ট এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরীব অসহায় দুস্থদের মধ্যে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮জুন) দুপুরে স্থানীয় কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ট্রাষ্টের সভাপতি জুনেল আহমেদ তরফদারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, বাংলাদেশ সমিতি, স্কটল্যান্ড এর সহসভাপতি আহমদ আলী (জুবু), সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এম, এ, ওয়াহিদ রুলু, পিন্টু দেবনাথ, আব্দুল বাছিত খান, আলমগীর হোসেন, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ আহমেদ তরফদার, জাহেদুল হক প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৩০০জন লোকদের শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।