আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে যায়যায়দিন পত্রিকার ১৩তম জন্মদিন পালন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩তম জন্মদিন পালিত হয়েছে। পত্রিকাটির ত্রয়োদশ বর্ষে পদার্পন উপলক্ষে গত বুধবার বিকাল ৫টায় উপজেলার ব্যস্ততম শহর শমশেরনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু সভাপতিত্বে ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ সাগ্নিক। আলোচনা সভার শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসান মারুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই আয়াজ মাহমুদ, সমাজসেবক সিদ্দিকুর রহমান, ডা. নূরুল ইসলাম পুতুল, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ.ওয়াহিদ রুলু, সাবেক সম্পাদক আব্দুল মোক্তাদির, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এস,কে,দাস, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক রাজা, অঞ্জন রায় চৌধুরী, আলমগীর হোসেন, ফটিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের সম্মানে স্থানীয় একটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।