আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

আনন্দ টিভির জেলা প্রতিনিধি হলেন আব্দুল হাকিম রাজ

অনলাইন নিউজ পোর্টাল মৌলভীবাজার নিউজ এজেন্সি’র প্রধান সম্পাদক আব্দুল হাকিম রাজ সদ্য সম্প্রচারে আসা বিনোদন ও সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল “আনন্দ টিভি”(atv) তে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ লাভ করেছেন।এটিভি লিমিটেডের ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে আব্দুল হাকিম রাজকে জেলা প্রতিনিধি নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।পরে ঢাকার বনানি চেয়ারম্যান বাড়িস্থ এটিভি লিমিটেডের নিজস্ব ভবনের বাণিজ্যিক কার্যালয়ে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান তৈফিক আব্বাস,চীপ রিপোর্টার সাব্বির আহমদ ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আফজাল হোসেন এ নিয়োগ পত্রটি আব্দুল হাকিম রাজের কাছে হস্তান্তর করেন।১৯৯৮ সালে তিনি চট্রগ্রাম থেকে বহুল প্রচারিত পত্রিকা দৈনিক নয়া বাংলা’র মাধ্যমে সাংবাদিকতার হাতে খড়ি নেন। পরে তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকায় রাজনগর প্রতিনিধি হিসাবে কাজ করেন। ২০০৩ সাল থেকে কয়েকবছর সিলেটের আঞ্চলিক দৈনিক সিলেট বাণী’তে ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রায় মৌলভীবাজার ব্যুরো চীপের দায়িত্ব পালন করেন।সাংবাদিকদার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগটনের সাথে জড়িত রয়েছেন।শিক্ষাক্ষেত্রেও তার অবদান অসীম।বর্তমানে তিনি রাজনগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান মোকামবাজার সৈয়দ আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার চলমান সভাপতি এবং সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সদস্য।এর আগে তিনি ২ বছর মুনিয়ারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব সুনামের সহিত পালন করেন।তিনি জেলার গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে সার্বিক সহযোগিতা কমনা করেন।তার সাথে সংবাদ সংক্রান্ত যেকোন যোগাযোগ 01711-317888 নাম্বারে করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ২০১৮ থেকে আনন্দ টিভির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। সেদিন সন্ধ্যায় রাজধানীর এটিভি লিমিটেডের বনানীস্থ কার্যালয়ে চ্যানেলটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।