আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

এম.এ.শাকুর মেমোরিয়াল ট্রাস্টের নগদ অনুদান বিতরণ ★

আবু তালহা তুফায়েল:- আর্ত মানবতা ও সামাজিক কার্যক্রমে এগিয়ে আসার জন্য গোয়াইনঘাট উপজেলায় ৯টি ইউনিয়ন থেকে সামাজিক ব্যক্তিবর্গদের নিয়ে গঠিত “মরহুম এ. শাকুর মেমোরিয়াল ট্রাস্ট”।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক কার্যক্রমকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে ১জুন ২০১৮ইং তারিখে সংগঠনটির আত্মপ্রকাশ ঘঠে।
সপ্তাহ দিন পূর্ণ হতেই ৯ই জুন, ২৩শে রমজান শনিবার আহারকান্দি মাদরাসা মিলনায়তনে, সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আজিজুর রহমানের সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট হাফিজ জাকির হুসাইনের পরিচালনায়, পাবলিসিটি এডিটর আবু তালহা তুফায়েলের কোরান তেলাওয়াতে সংগঠনের প্রথম অনুদান বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে তাড়ুখাল মসজিদে (পশ্চিম জাফলং ইউনিয়ন)  ৩বান ডেউটিন ও নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হয়। অনুদান গ্রহণ করেন মসজিদের ইমাম সাহেব।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। এতে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নেয়ার এবং সমাজের হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি নেন। সভাপতির বক্তব্যে আজিজুর রহমাম বলেন যে, সংগঠনটি নতুন গঠন করার পর সাপ্তা দশদিনের ভেতরেই আমরা আমাদের কার্যক্রম অর্থাৎ অনুদান বিতরণ শুরু করা হয়। আশা রাখি যে, আমাদের কার্যক্রম আরো এগিয়ে যাবে, সামাজিক কার্যক্রমে এগিয়ে আসবে।

অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হাসান আহমদ, হাফিজ লুৎফুর রহমান, তাজুদ্দিন, মুশাহিদ আলী, জিল্লুর রহমান, বিলাল আহমদ প্রমুখ।