আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের

কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজেন এতিমদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে গত বৃহস্পতিবার শমশেরনগরস্থ স্থানীয় রেস্টুরেন্টে। কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হিফজুর রহমান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও পৌর মেয়র মো: জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক, স্থানীয় ইউপি সদস্য মোঃ রুহেল আহমেদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এম এ ওয়াহিদ রুলু, শাহীন আহমেদ, মোস্তাফিজুর রহমান, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ, আলাল আহমদ রিপন, আব্দুল বাছিত খান, শমশেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো: জিতু মিয়া, বণিক কল্যাণ সমিতি শমশেরনগরের মো: আবেদুর রহমান আবেদ, মো: সেলিম মিয়া, মো: মুকিদুর রহমান মুকিত ও মো: মজিদ আলীসহ মাদ্রাসার এতিম শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন- আমরা বিভিন্ন ইফতার মাহফিলে যাই। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন দেখতে পাই কিন্তু এতিমদের নিয়ে এমন আয়োজন এর আগে কোথাও দেখি নাই। এটি একটি বিরল আয়োজন। এতিমদের সম্মানে কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে এতিম শিশুদের নিয়ে এ রকম আয়োজনের ধারাবাহিকতা আগামিতেও অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভূঁয়শী প্রশংসা তিনি করেন।