আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলগঞ্জে বাস-সিএনজি অটো মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত \ আহত ৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটো চালক ইলিয়াছ মিয়া (৩০) মারা গেছে। সংঘর্ষে অটোরিক্সার ৪ নারী যাত্রীসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ৩টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফরেষ্ট ডরমিটরী এলাকায় এ ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে ৩ টার দিকে শ্রীমঙ্গল থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ-১১-২৪৮০) কমলগঞ্জের দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে এম আর পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১৪-১৪০৬) যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে আঘাত করে দুমড়ে পুছড়ে সড়কধারের একটি গাছে আটকা পড়ে। ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। সংঘর্ষে গুরুতর আহত সিএনজি অটো রিক্সার চালক ইলিয়াছ মিয়া (৩০) কে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে সে মারা যায়। নিহত চালক ইলিয়াছ মিয়া আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।
দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সার ৪ নারী যাত্রীসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- কাশেম মিয়া (২৭), তাহমিনা বেগম (২০), সালেখা বেগম (৩০), শিরিনা বেগম (২৫) ও স্বপ্না বেগম (৩৫)। আহত ৫জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কমলগঞ্জ থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ বাস সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন বাসটি আটক করা হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সাজেদুল কবির অটো চালকের মৃত্যু ও ৫ জন আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ৫ জনের অবস্থা গুরুতর বলে দ্রæত মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।