আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে সিপিবি’র শাখা সম্মেলন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) রাজদীঘির পার শাখা কমিটি গঠনের লক্ষ্যে এক সম্মেলন গত রোববার (৯ জুন) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা: তোফায়েল আহমদের সভাপতিত্বে ও সুজিত দেবনাথের সঞ্চালনায় সিপিবি শাখা সম্মেলনে ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড: নীলিমেষ ঘোষ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাড: মাসুক আহমদ, সিপিবি উপজেলা সভাপতি আহমদ সিরাজ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান। প্রায় দুই শতাধিক লোকের উপস্থিতিতে সাম্প্রতিক রাজদীঘির বন্দোবস্ত, দখল ও সাধারণ মানুষজনের এ দীঘি ব্যবহারের নানা বাঁধা বিপত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ এলাকার সাধারণ মানুষজন বিশেষ করে দরিদ্র অনগ্রসর শব্দকর সম্প্রদায়ের মানুষজন এ দিঘীতে গোসল ও দিঘীর পানি ব্যবহার করতে পারে তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়। আলোচনা শেষে সন্ধ্যার পর দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে রাকেশ মোহান্তকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট সিপিবি রাজদীঘির পার শাখা কমিটির গঠন করা হয়।