মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার উদ্যাগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক আব্দুল কবির তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান (টিপু), জেলা সহকারি শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)। অনুষ্ঠানে সদর উপজেলার সব শিক্ষক শিক্ষিকাসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।






