আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

মৌলভীবাজারে সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ সকল কমিটি বাতিল

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

মৌলভীবাজার জেলার সকল উপজেলার সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ সকল কমিটি বাতিল ঘোষনা করা হয়েছে। গত ৫ জুন জেলা কমিটির সভাপতি দেওয়ান আলমগীর চৌধুরী ও সাধারণ ওবায়দুল হক মামুন স্বাক্ষরিত সংগঠনের প্যাডে উপজেলা /কলেজ কমিটি অনুমোদন দেয়া হয়। এক ঘন্টার মধ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী মৌলভীবাজার জেলার আওতাধীন সকল ইউনিট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাতিল ঘোষণা করা হয়। জেলার নেতারা বলেন- আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রভাব মুক্ত। বাতিল কমিটির নেতাকর্মী যদি আমাদের সংগঠনের নাম ব্যবহার করে জনসাধারণের মধ্য অপ-প্রচার বিভ্রান্তি ছড়ায় ও অনিয়ম দুর্নীতির কর্মকান্ডে লিপ্ত হয় তাহলে এর দায়ভার সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ নিবে না। জাতিসংঘ পরিবেশ প্রোগ্রাম, ঘোষিত প্রস্তাবনার আলোকে বিশ্বের সকল জাতিসত্তার ন্যায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ সুস্হ ও পরিবেশ বান্ধব বিশ্ব গড়ার লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস সম্পূর্ণ অরাজনৈতিক জাতীয় পর্যায়ের পরিবেশ ও সেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ। উক্ত সংগঠন জাতিসংঘের কোন সংস্হা/সরকারী সংস্হা বা প্রতিষ্ঠান নয় অজ্ঞতাবশত কাহারো ভূল প্রচারনায় বিভ্রান্ত না হতে সর্ব সাধরনের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ রইল। সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এদেশের পরিবেশ, প্রকৃতি,জীব বৈচিত্র ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত জাতীয় পর্যায়ের পরিবেশ ও সেচ্ছাসেবী সংগঠন। মুক্তিযুদ্ধের আদর্শ বিনির্মাণে কাজ করা নিঃস্বার্থ সেচ্ছাসেবী বন্ধুদের ঐক্যবদ্ধ পথচলা..দুঃসাহসী অভিযাত্রায় যুক্ত হয়েছে সারা দেশের তৃনমূলের সবুজ বিপ¬বের নির্ভীক লড়াকু সৈনিকরা। সমাজের সকল নাগরিক সমস্যা,মাদক,সন্ত্রাস, জনদূর্ভোগ,জনস্বার্থ বিরোধী কার্যক্রমের সত্যতা তুলে ধরা এবং প্রতিরোধ – প্রতিকারে গনমূখী কর্মসূচী বাস্তবায়ন আমাদের লক্ষ্য। আমাদের কার্যকলাপ হলো মূলত সমাজের ক্ষতিকর দিকগুলো থেকে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা ও সর্বসাধারন কে পরিবেশ আইন সম্পর্কে সচেতন করা।