আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে সুবিধা বঞ্চিত ১৪ শতাধিক শিশুর মাঝে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে সুবিধা বঞ্চিত ১৪ শতাধিক শিশুর মাঝে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার বিকাল সাড়ে ৩টায় আন্তর্জাতিক স্বেচ্ছা সেবী সংগঠন গুড নাইবারস বাংলাদেশ এর উদ্যোগে আদমপুরস্থ প্রকল্প কার্যালয় মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সংস্থা সূত্রে জানা যায়, আদমপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত ১৪২৭ জন শিশুকে গুড নেইবারস বাংলাদেশ আদমপুর প্রকল্প কার্যালয়ে উপস্থিত করে আনুষ্ঠানিকভাবে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার প্রকল্পের ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাব্বির এলাহী ও সাংবাদিক এম এ ওয়াহিদ (রুলু)। এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজকদের পক্ষে বলা হয়, সংস্থাটি স্বেচ্ছাসেবী হিসাবে এ অঞ্চলের আর্থ সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে কাজ করছে। বিশেষ করে শিক্ষা উন্নয়নে সব সময় সুবিধা বঞ্চিত শিশুদের পাশে রয়েছে সংস্থাটি।
উপহার হিসাবে প্রতিটি শিশুকে ১টি করে খাতা, কলম, পেন্সিল, ছাতা, স্ক্যাল ও এক লিটার করে সরিষার তেল প্রদান করা হয়। সাথে সাথে রমজানের ইফতার হিসাবে পানীয়, খেজুর ও সেমাই বিতরণ করা হয়।