আজ-  ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল  «» কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ «» কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট; দুর্ভোগে ক্রেতারা «» নওগাঁয় ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা «» পূর্ব লন্ডনের ইফতার মাহফিলে প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জিএসসি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার «» পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ «» বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ  «» দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত «» প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার;

জুড়ীতে ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে গতকাল রোববার জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে বিক্রি করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রয় করা, ওজনে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না আনা, মাংস ফ্রিজে রেখে বাসি ও অস্বাস্থ্যকর করে বিক্রি করা, মেয়াদ উত্তির্ণ খাদ্যদ্রব্য বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে তামান্না মিষ্টি ঘরকে ৮ শত টাকা, ইষ্টি কুটুম মাংস ঘরকে ৩হাজার টাকা, হাবীব বীজ ঘরকে ১হাজার টাকা, দত্ত এন্টারপ্রাইজকে ৪হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠানকে ৮ হাজার ৮ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী থানার পুলিশ ফোর্স।