কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ কমলগঞ্জ পৌরসভার আওতাধীন মসজিদের ৩৯ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫৮ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বিকালে পৌর মেয়র এর কার্যালয়ে এসব নগদ টাকা তুলে দেয়া হয়। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক অনুদান প্রদান
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ১১, ২০১৮, ৮:৫১ অপরাহ্ণ • ২ বার পঠিত






