আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

মৌলভীবাজারে পানসী রেষ্টুরেন্ট, বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোর,ম্যানেজার ষ্টল ও গাউসিয়া ফ্যাশন কে মোট ৯৩ হাজার টাকা জরিমানাঃ

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১১ জুন ) অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরী করা, মাটির হাড়িতে দই বিক্রি করতে গিয়ে ওজনে কম দেওয়া, মিষ্টির মধ্যে পোকা থাকা, যথাযথ কতৃপক্ষের কাছ থেকে লাইসেন্স (অনুমতি পত্র) সংগ্রহ না করা, পোকা বেগুন দিয়ে বেগুনী তৈরী করা, বিদেশী স্টিকার লাগিয়ে কাপড়ের দাম বেশি রাখা, বিদেশী কাপড় এই মর্মে কোন কাগজপত্র দেখাতে না পারা, বিভিন্ন ব্রান্ডের প্রসাধনীতে নিজেরা ইচ্ছেমত দাম লেখা, সরকারকে ভ্যাট টেক্স না দিয়ে এই ধরনের বিদেশী প্রসাধনী বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে সদর উপজেলার বিভিন্ন যায়গায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

প্রতিষ্ঠানগুলো ও আদায়কৃত জরিমানা -পানসী রেষ্টুরেন্টকে ৪০ হাজার টাকা,ম্যানেজার ষ্টলকে ২০ হাজার টাকা,গাউসিয়া ফ্যাশনকে ৩ হাজার টাকা, বিলাস ডিপার্টমেন্টাল স্টোরকে ৩০ হাজার টাকা।

এছাড়াও লোটো কে নির্দেশনা দেওয়া হয় মিথ্যা বিজ্ঞাপনমূলক সাইন বোর্ড সরিয়ে ফেলার জন্য। ঈদ উপলক্ষে কোন প্রকার প্রতারনার আশ্রয় না নিয়ে কাপড়ের দাম সহনীয় দামে বিক্রি করার জন্য কাপড় ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় উক্ত অভিযানে সহযোগীতায় ছিলেন সদর থানার পুলিশ ফোর্স।