আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

সাংবাদিকতা ও সমাজসেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন আবেদ আহমেদ

শ্রীমঙ্গল প্রতিনিধি:

সাংবাদিকতায় ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জাতীয় মানবাধিকার সংস্হা ইডাফ সম্মাননা স্মারক পদক পেয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাঠক ফোরাম “বন্ধু প্রতিদিন”র শ্রীমঙ্গল শাখার সভাপতি ও সাপ্তাহিক চেকপোস্ট পত্রিকার বার্তা সম্পাদক আবেদ আহমেদ।

রবিবার বিকালে পুরানা পল্টন মাওলানা তর্কবাদি মিলনায়তনে জাতীয় মানবাধিকার সংস্থা ইন্টার ন্যাশনাল ডায়লগ ফাউন্ডেশন(ইডাফ) আয়োজিত ইফতার মাহফিল ও গুনীজন সম্মাননা প্রাদান অনুষ্টনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক এ পদক তুলে দেন।

মানবাধিকার সংস্থা ইডাফের চেয়ারম্যান ও দৈনিক অালোকিত পৃথিবীর সম্পাদক মুজাহারুল আলমের সভাপতিত্বে,অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম,অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন সহ প্রমুখ।