আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলগঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
“প্রজন্মের জন্য নিরাপত্তা ও স্বাস্থ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ জুন) দুপুর ১২টায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র আয়োজনে আদমপুরস্থ কার্যালয়ে এক আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস।
গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ ও সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন। শিশু পরিষদের সভাপতি সুপ্তি মনি দেবী ও জেবিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র শিক্ষা কর্মকর্তা মি: মর্ণিং টন মৃ। আলোচনা সভা শেষে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ বিষয়ে রচনা প্রতিযোগীতায় বিজীয়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে শিশু পরিষদ সদস্যদের অংশগ্রহণে শিশু শ্রম প্রতিরোধ বিষয়ে একটি নাটিকা পরিবেশন করা হয়।
বক্তারা বলেন, শিশুদের উন্নয়নে শিশু শ্রম বন্ধের জন্য সকলের আন্তরিক ভালবাসা, সংহতি, সহনশীলতা, সহিষ্ণু মনোভাব নিয়ে কাজ করলে এই শিশু মানব সম্পদ এই সোনার বাংলায় সোনার সম্পদ হিসাবে প্রতিষ্ঠা পাবে।