আজ-  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি «» কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগ‌ঞ্জে বন্যার পা‌নি‌তে ভে‌সে যাওয়া আ‌রেক‌টি লাশ উদ্ধার

এস এ চৌধুরী জয়, কমলগঞ্জ থেকে :

মৌলভীবাজা‌রের কমলগ‌ঞ্জে বন্যার পানিতে তলিয়ে যাওয়া রমজান আলী (৫৫) ওরফে রমজান পাগলার লাশ পাওয়া গেছে। রবিবার বেলা দুইটায় লাঘাটা নদী থেকে ভাদাইর দেউল গ্রামবাসি লাশ উদ্ধার করেন।

বিশ^স্ত সূত্রে জানা যায়, শনিবার (১৬ জুন) পবিত্র ঈদ উল ফিতর’র দিন সকাল সাড়ে সাতটায় নতুন জামা কাপড় ও মাথায় টুপি পড়ে শিংরাউলী গ্রামে ছোট বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয় রমজান। কিন্তু বোনের বাড়িতে আর যাওয়া হলো না তার। পথিমধ্যে শমশেরনগর-সুরানন্দপুর সড়কের শিংরাউলী গ্রামের সীমানায় হাজী মুক্তাদির আলীর বাড়ির সম্মুখের রাস্তায় পা ফসকে পড়ে গিয়ে বানের পানির প্রবল ¯্রােতে সে ভেসে যায়। সে সময়ে একজন জনৈক প্রত্যক্ষদর্শী রমজানকে পড়ে যেতে দেখলেও আশপাশে আর কোন সাহায্যকারি ছিল না বিধায় তিনি একা সাহস করেননি। খোঁজাখুজির পরদিন (১৭জুন) বেলা দুইটায় ভাদাইরদেউল গ্রামের মাওলানা হেলাল উদ্দিনের বাড়ির নিকট লাঘাটা নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করেন ও শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ এর নিকট লাশ হস্তান্তর করেন। পরে সন্ধ্যা সাতটায় লামাবাজার মসজিদ সংলগ্ন ঈদগাহে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত রমজান শমশেরনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভাদাইরদেউল গ্রামের মৃত শায়েস্তা মিয়ার ছোট ছেলে। এলাকার সকলের নিকট এক প্রিয় মুখ ছিল রমজান। কেউ কেউ দুস্টামি করে আঠালি ফস বলে ডাকলে খুব উত্তেজিত হয়ে যেত। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তাকে নিয়ে স্মৃতিচারণ করে কেউ কেউ দেশ-বিদেশ থেকে ফেসবুকের নিজেদের আইডি থেকে স্ট্যাটাস দিয়েছেন আবার অনেকেই দুঃখ প্রকাশ করে মন্তব্য করেছেন।

এ ব্যাপারে চেয়ারম্যান জুয়েল আহমদ সত্যতা নিশ্চিত করে বলেন, রমজান আলী মানসিক প্রতিবন্ধি ও অত্যন্ত সহজ-সরল প্রকৃতির লোক ছিল। এলাকার সবাই তাকে চিনত। তার অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা সকলেই গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতবাসি করুন।

নিরঞ্জন পালের ছেলে উজ্জল পাল জানান, হরিপুর গ্রামে তাদের বাড়িতে সে (রমজান) কমপক্ষে দীর্ঘ ৩০-৩৫ বছর যাবৎ আশ্রিত ছিল।