আজ-  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি «» কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

  নি অ:দ

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শুল্ক আরোপের সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হচ্ছে। ফলে এখন থেকে ইইউভুক্ত দেশগুলোতে পণ্য রপ্তানি করতে যুক্তরাষ্ট্রকে পণ্যভেদে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে।

ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের বিপরীতে এ পদক্ষেপ নিল ইইউ। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধ নিতে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে ইইউ। শুক্রবার থেকে ইইউতে রপ্তানিকৃত প্রায় ২৮০ কোটি ইউরো সমমূল্যের পণ্যের জন্য ২৫ থেকে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রকে।

ইইউ’র শুল্কের আওতায় রয়েছে মার্কিন হুইস্কি, মোটরসাইকেল, অরেঞ্জ জুস, তামাক, কাঠবাদামসহ আরো কিছু পণ্য। এ বিষয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ জাঙ্কার বলেন, ইউরোপীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত সকল যৌক্তিকতা ও ঐতিহাসিক পরম্পরাকে ভঙ্গ করেছে।
এদিকে, আমদানিকৃত ২৯টি মার্কিন পণ্যের ওপর করবৃদ্ধি করেছে ভারত। এর মধ্যে স্টিল, লোহা, কাজুবাদামসহ কয়েকটি কৃষিজাত পণ্য রয়েছে।

আগামী ৪ই আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ভারতে সবচেয়ে বেশি কাজুবাদাম রপ্তানি করে যুক্তরাষ্ট্র। তাই বিশ্লেষকরা মনে করছেন, ভারতে পণ্যটির ওপর কর বৃদ্ধির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।