আজ-  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি «» কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে টলিউডে এন্ট্রি নিতে চলেছেন সাইফ কন্যা

পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে টলিউডে এন্ট্রি নিতে চলেছেন সাইফ কন্যা সারা আলি খান। ২১ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘কেদারনাথ’। এমনটাই ট্যুইট করে জানিয়েছিলেন ছবির পরিচালক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবর আসতেই আটকে গেল ছবির মুক্তি। আর এসবের জন্য দায়ী একমাত্র শাহরুখ খানের হাই টি আরপি।বলিপাড়ার খবর, অভিষেকের ছবি রিলিজের তারিখ ঘোষণার পরেই শুরু হয় গণ্ডগোলের। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে, শাহরুখ খান–অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের ছবি ‘জিরো’। তাই সংঘর্য হওয়ার ভয়ে, এইদিন ‘কেদারনাথ’-রিলিজে মত ছিল না প্রযোজক প্রেরণা অরোরা। কিন্তু অভিষেক ওই তারিখেই জেদ ধরে থেকে টুইটারে তা ঘোষণাও করে দেন। এতে চটে যান প্রেরণা। ভেঙে দেন চুক্তি।এই বিষয়ে বিচার চেয়ে, আদালতের দারস্থ হয়েছেন পরিচালক।  বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় বর্তমানে ছবিটি প্রযোজনা করতে অন্য কোনও সংস্থাও আগ্রহও দেখাচ্ছে না।এদিকে এখবর কানে আসতেই বেজায় চটেছেন সারার মা অমৃতা সিংহ। সারার ক্যারিয়ারের শুরুতেই এমন সমস্যা তিনি চাইছেন না। তাঁর বক্তব্য, “এসব উটকো ঝামেলায় তাঁর মেয়ের বলিউডে অভিষেক পিছিয়ে যাচ্ছে”। এই নিয়ে নাকি অমৃতা ও অভিষেক কাপুরের ভীষণ ঝগড়া হয়, বলেও খবর। সারার বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। আপাতত বন্ধ হয়ে গিয়েছে শ্যুটিং। আর ছবির মুক্তিও এখন বিশ বাঁও জলে।