আজ-  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি «» কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

শমশের নগরে ভুয়া ডিবির এএসপি পুলিশের খাঁচায় আটকা পরেছে

কুলাউড়া প্রতিনিধি:
ডিবির এএসপি পরিচয় দিয়ে প্রতারনাকালে সাজু আহমদ (২৪) নামের এক ভুয়া ডিবি আটক করেছে শমশের নগর পুলিশ ফাঁড়ি।
গতকাল সোমবার (৯ জুলাই) দুপুর ১টায় শমশেরনগর টু কুলাউড়া সিএনজি স্ট্যান্ডে এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে এএসপির বিষয়টি চ্যালেঞ্জ করলে বৈধতা পাননি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার।
আটক সাজু রংপুর জেলার কাউনিয়া থানার রাজিব গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
বেশকিছু দিন আগে জেলার বড়লেখাও ডিবি পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রতারনা করতে গিয়ে আটক হয় সে।
পুলিশ ফাঁড়ীর ইনজার্চ অরুপ কুমার চৌধুরীর জানান- ‘চারমাস আগে সাজু আহেমদ পায়েল ডিবির এএসপি পরিচয় দিয়ে একটি সিএনজি ভাড়া করে ড্রাইভারের মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। আজকে নিজেকে ডিবির এএসপি পরিচয় দিয়ে ওই ড্রাইভারকে ভাড়া করতে চাইলে পুলিশ ফাঁড়িতে খবর দেয় তারা। আমরা চ্যালেঞ্জ করলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। পরে সাজুকে আটক করা হয়।’
প্রতারক সাজুর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানা, বড়লেখা থানা, চট্টগ্রাম ও রংপুরে থানা মামলা রয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।