আজ-  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি «» কার্যকর দুর্নীতিপ্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে: টিআইবি «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বন্ধু শিক্ষক প্রশিক্ষণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বন্ধু শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০১৮- অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে ও পিছিয়ে পড়া ছাত্রদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে পাঠদানের লক্ষ্যে একটি পাইলট প্রকল্প হিসাবে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে এ কর্মসূচী গ্রহণ করা হয়। গত এপ্রিল মাস থেকে পর্যায়ক্রমে এ ১০টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষককে বন্ধু শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন। গতকাল বুধবারই এ কর্মশালার সমাপনী দিন ছিল। এ জন্য কমলগঞ্জ উপজেলা পরিষদ থেকে ২ লাখ টাকাও বরাদ্ধ দেওয়া হয়।