সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে অনভিপ্রেত বক্তব্যের তীব্র প্রতিবাদ ও এই নিন্দনীয় আচরণের জন্য ব্যারিস্টার মঈনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছেন প্রবাসী সাংবাদিক মকিস মনসুর
নাজমুল সুমনঃ ডেইলি সিলোট এন্ড দৈনিক মৌলভীবাজার মৌমাছিকন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি. দৈনিক মৌলভীবাজার ডট কমের সম্পাদক ও এটিন বাংলা ইউকের সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আহমদ এক বিবৃতিতে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টি একাত্তর টেলিভিশনের টক শোতে একটি প্রশ্ন করার প্রেক্ষিতে ব্যারিস্টার মঈনুল হোসেন মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে গাল দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ব্যারিস্টার মঈনুল হোসেনের এই অনভিপ্রেত বক্তব্য প্রত্যাহারপূর্বক প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার চাওয়ার ও জোর দাবি জানান।






