আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আত্রাইয়ে যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় আত্রাই থানা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বনার্ঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে। র‌্যালী শেষে দুপুরে উপজেলা রেজষ্টেরী অফিস সংলগ্ন মিল চত্বরে থানা যুবদলের সভাপতি একরামূল বারী রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা বিএনপির আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু, আহ্বাযক কমিটির সদস্য তসলিম উদ্দিন, আবুল হোসেন, আব্দুল হাকিম, এসএম ফারুক বখত, এসএম মঞ্জরুল আলম মঞ্জু, আব্দুল জলিল চকলেট, এমাদুল হক পিন্টু, আব্দুল মান্নান সরদার, জাহাঙ্গীর আলম মিঠু, পারভেজ ইকবাল, যুবনেতা নাসির উদ্দিন চঞ্চল, আশরাফুল ইসলাম লিটন, থানা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির রতন, মহিলা নেত্রী মেরিনা বেগমসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দু।