আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আত্রাইয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভানাজমুল হক

নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘টেশসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আমতলায় এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক ওয়াস কর্মসূচির সংগঠক মঞ্জুরে মাওলার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী জিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, আত্রাই ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মো: জিল্লুর রহমান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আফসার আলী প্রামানিক, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।