আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আত্রাইয়ে ইউপি চেয়ারম্যানের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, ষড়যন্ত্রমূলক অপবাদ ও অপপ্রচাররের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও প্রশাসনের নিকট লিখিত প্রতিবাদ প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আত্রাই উপজেলা পরিষদ ও ৫নং বিশা ইউনিয়নের জনগনের আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম, উপজেলা যুবলীগের
সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, বিশা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, হাটকালু পাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার প্রমূখ।অনুষ্ঠানের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমানসহ বক্তারা হুুশিয়ারী উচ্চরণ করে বলেন , গত ২৪ অক্টোবর একটি কুচক্রমহল
উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের উন্নয়ন, আইন শৃঙ্খলা ভাল দেখে ঘোলা পানিতে মাছ শিকারে ষড়যন্ত্রে লিপ্ত । তাই বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার বিরুদ্ধে মৎসজীবী ও ভিক্ষুক পরিবারের চাল আত্মসাতের অপপ্রচার করায় আমি তাঁর তীব্র প্রতিবাদ ও ধীক্কার ও নিন্দা জানাচ্ছি, সাথে সাথে আইন প্রসাশনকে এ ঘটনারসুষ্ঠ তদন্ত করে প্রকৃত ঘটনার সহিত জড়িত দোষী ব্যক্তিদের আইনের আয়তায় আনার অনুরোধ জানাচ্ছি।