আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

চালক ও যাত্রীর বাকবিতণ্ডায় নদীতে পড়ল বাস, নিহত ১৩

চীনে চালকের সাথে যাত্রীর বাকবিতণ্ডা ও মারামারির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় ১৩ জন মারা গেছে বলে জানা গেছে। দেশটির চাওচিনিং শহরে এ দুর্ঘটনা ঘটে।চীনের গণমাধ্যম চায়না ডেইলি’র এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।প্রাথমিক অবস্থায় ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে বাসটি সেতু থেকে ১৬৪ ফিট নিচের নদীতে পড়ে যায়।ফুটেজে দেখা যায়, বাসটি আরেকটি বাসের সাথে ধাক্কা এড়াতেই নদীতে পড়ে যায় বলে ধারণা করা  হয়েছে। কিন্তু পরে বাসটির ভেতরের একটি নিরাপত্তা ফুটেজ উদ্ধার করা হয়। এতে দেখা যায়, দুর্ঘটনার ঠিক আগে বাসটির চালক এক যাত্রীর সাথে মারামারি করছেন। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষই এই দুর্ঘটনার কারণ বলে তারা তদন্তে পেয়েছে।জানা যায়, লিউ নামের ৪৮ বছর বয়সী এক যাত্রীকে তার গন্তব্যস্থলে নামাতে ব্যর্থ হন চালক। এতে লিউ খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রেন নামের চালককে আক্রমণ করে বসেন। এর পরিপ্রেক্ষিতে চালকও ওই যাত্রীকে পাল্টা আক্রমণ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বাসটিকে উল্টো পথ দিয়ে চালিয়ে আসতে দেখেছে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে বিপুল পরিমাণে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।এখনও বাসের ২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।