আজ-  ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা  «» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ  «» বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ «» ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত «» সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী «» কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের «» কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ «» শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম উইমেন্স চেম্বারের শ্রেষ্ঠ সংগঠন পদক পেল গ্রাসরুটস্

দীপ্ত ডেস্কঃ চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্স কর্তৃক শ্রেষ্ঠ সংগঠনের পদক পেয়েছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস্। গত ৪ নভেম্বর চট্টগ্রামের একটি অভিজাত সেন্টারে আয়োজিত এক অনারম্বড় অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন গ্রাসরুটস্ ট্যুরিজম নেতৃবৃন্দ। এ উপলক্ষে ৭ নভেম্বর বুধবার তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস্ ট্যুরিজম সিলেট জেল রোডস্থ কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর জেলা সহ সভাপতি হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি বিলকিস নুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পাশাপাশি তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস নারীদের উন্নয়নের জন্য কাজ করছে। গ্রাসরুটস নারীরা কিভাবে নিজেদের স্বাবলম্বী করতে পারে সে ব্যাপারে পরামর্শ ও সেবা প্রদান করে যাচ্ছে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর নেতৃবৃন্দরা সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করছে। তারা নিজেদের উপার্জনের টাকা দিয়ে সমাজে অনেক উন্নয়নমুলক কাজে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বর্তমানে নারীরা আজ কোন অংশে কম নয়। কর্মদক্ষতার কারণে সমাজ ও দেশের অনেক উন্নয়নে অবদান রাখছে। দেশের বাহিরে গিয়ে উপার্জন করে জীবিকা নির্বাহ করছে। দেশের প্রতিটি সেক্টরে এখন নারীরা কাজ করছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে এখন মেয়েরা অনেক এগিয়ে।
জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহানা আক্তার নয়ন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর সদস্য সানজিদা খানম, নাজনীন চৌধুরী, সুলতানা জান্নাত, দিলরুবা খানম, আরমান আরা, গ গ্রাসরুটস ট্যুরিজমের পক্ষে অনিন্দিতা মিত্র, ফারহান আক্তার, বনানী সিংহা, পারভীন আক্তার, অরূপ দেব, ফাইয়াজ হোসেন ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে কেক কেটে তৃণমূলের বর্ষসেরা এ্যাওয়ার্ড প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেন।