আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আত্রাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বখাটের ৬মাসের কারাদন্ড

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ৮ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী (১১) কে জোরপূবক ধর্ধণ চেষ্ঠার অভিযোগে মো: জনি (২২) নামে এক বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছানাউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত বখাটে জনি উপজেলার জামগ্রাম গ্রামের মো: জুয়েলের ছেলে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে ৮ম শ্রেণী পড়–য়া শিক্ষার্থী পরীক্ষা শেষে উপজেলার কাশিয়াবাড়ি হয়ে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় বখাটে যুবক জনি ধর্ষণের উদ্দেশ্যে তাকে জোর করে টেনে ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই কিশোরী চিৎকার করলে
আশপাশের লোকজনসহ এলাকাবাসী তাকে উদ্ধারে এগিয়ে যায়। এ সময় তারা বখাটে জনিকে আটক করে পুলিশে খবর দেয়। শনিবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।