আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট ১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন হাতপাখার প্রার্থী মাও. রেদওয়ানুল হক চৌধুরী রাজু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত সিলেট ১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গসহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট সুলতানপুর টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রেদ্বওয়ানুল হক চৌধুরী রাজু। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহ সুলতান (রহঃ) দ্বিপাক্ষিক টাইটেল মাদ্রাসা সুলতানপুর-এর প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ারুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, জেলা সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মহানগর সেক্রেটারী মাও. মাহমুদুল হাসান, জেলা সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা সেক্রেটারী আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব হেলাল উদ্দিন ভূইয়া, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো. শিহাব উদ্দিন, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, মহানগর অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আরাফাত প্রমুখ।