আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

প্রণব জ্যোতি পাল সিলেট-১ আসনে বাসদের মই মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ এর পক্ষ থেকে মই প্রতীকে সিলেট-১ আসনে সংসদ সদস্য হিসেবে সিলেট জেলা শাখার সদস্য, বিমানবন্দর থানা সমন্বয়ক, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা জননেতা প্রণব জ্যোতি পাল এর নাম ঘোষনা করা হয়।
বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ২৫শে নভেম্বর বিকাল ৩টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্টিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রনব জ্যোতি পাল, ড. আবুল কাশেম, নাজিকুল ইসলাম রানা, শাহজান আহমদ, সুমন আহমদ, পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, অমৃত মোহন্ত, সাজ্জাদ হোসাইন, এনামুল হক সামি, তাহমিনা আহমদ, প্রমুখ।
সভায় বক্তারা,গণতন্ত্র-ভোটাধিকার রক্ষা, শিক্ষা-চিকিৎসা ও ভাত-কাপড়ের সংগ্রাম তথা জনগণের মৌলিক-গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষে আন্দোলনের অংশ হিসেবে বাসদ মনোনিত জননেতা প্রনব জ্যোতি পাল কে সিলেট-১ আসনে মই মার্কায় সমর্থন দেয়ার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।