আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগের আনন্দ মিছিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. এ.কে আব্দুল মোমেনকে সিলেট-১ আসনে মনোনয়ন দেওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়েছে। ২৫ নভেম্বর মিছিলটি নগরীর ধোপাধিগীরপাড় পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্টিত হয়।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকাস্থের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর পরিচালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সাবেক ছাত্রনেতা সুবেদুর রহমান মুন্না।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. এ হান্নান, দেওয়ান মুরাদ হাসান, আবিদুর রহমান শিপলু, সুনামগঞ্জ কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, তারেক আহমদ, শামীম আহমদ, আব্দুল কাইয়ুম লিটন, সাবেক ছাত্রনেতা এস আর রুমেল, রাসেল আহমদ রাসু, জয়নাল আবেদীন ডায়মন্ড, টিটু চৌধুরী, জাকির আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সয়েফ আহমদ, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদ, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সারোয়ার চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুর রহমান তালুকদার, আরিফর আহমদ, জাহের সুমন, রাফিয়াল করিম মাসুম, শওকত হাসান মানিক, নিরেশ তালুকদার, সুজন দাস অপু, আতাউল সানি, আল আমিন আরিয়ান, সাদিকুর রহমান, এমদাদুল কবির ওমর, জুনেদ আহমদ, রুহেল আহমদ প্রমুখ।