আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর 

ফুটপাতের মাছ ব্যবসায়ীদের উচ্ছেদের দাবীতে আন্দোলনে ব্যবসায়ীরা দুই দিনের আল্টিমেটাম

এমদাদুর রহমান চৌধুরী জিয়া//সিলেট নগরীর লালবাজার ও জালালবাজারের মৎস্য ব্যবসায়ীরা নগরীর ফুটপাত থেকে ভাসমান মাছ ব্যবসায়ীদের অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন। রোববার সন্ধ্যায় লালবাজার এলাকার রাস্তায় তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি ও জালালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ এ বিক্ষোভে অংশ নেন। তাছাড়া আগামী দুই দিনের মধ্যে নগর ভবনের সামন থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত রাস্তায় অবৈধভাবে বসা মৎস্য ব্যবসায়ীদের উচ্ছেদের দাবী জানান। তাদের এই দাবী মানা না হলে তারা বাজার ছেড়ে রাস্তায় মাছ বাজার বসানোর হুমকি প্রদান করেন। বিক্ষোভকালে লালবাজার ও জালালবাজারের বাতি নিভিয়ে অনিয়মের প্রতিবাদ জানানো হয়। এসময় সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আনাম চৌধুরী মিন্টুর সহযোগিতার আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেন আন্দোলনরত ব্যবসায়ীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সিনিয়র সহ সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, ব্যবসায়ী নেতা মামুনুর রশীদ, ইব্রাহিম মিয়া, ইব্রাহিম আলী, সালাউদ্দিন সালাই, রুমেল আহমদ, হীরা আলম, হেলাল উদ্দিন, আলা উদ্দিন, মফিজ আলী, আলমগীর হোসেন, জহির উদ্দিন কুনু, ইসমাইল উদ্দিন, জুবের আহমদ, গোলজার মিয়া, আব্দুস সাত্তার, আব্বাস আলী, শাহাবুল প্রমুখ।