কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ যথাযোগ্য মর্যাদায় ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি) অধীনে বাস্তবায়িত জীবিকা প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসুুচির মাধ্যমে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
রবিবার (২৫ নভেম্বর) ৪৭ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হল রুমে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কমর্কর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ব্রাক জীবিকা প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক আব্দুল হাই খান, ফুলছড়া গাড়ো লাইনস সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আশিষ ডিও প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা সমবায় কর্মীরা জানান, “গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের বিকল্প নেই। সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে আমরা একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং আমাদের সমবায় অধিদপ্তর কর্তৃক সনদ প্রদান করা হয়েছে। সরকারের অব্যাহত সহযোগিতা এবং সমবায় উদ্যোগের মাধ্যমে নিঃসন্দেহে দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে বলে আমরা প্রত্যাশা করি। সমবায়ের প্রশিক্ষণের মাধ্যমে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছি এবং কর্মদক্ষতা অর্জন করেছি। সেই সাথে জীবিকা প্রকল্প আজ আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করছে।” তারা আরও বলেন, “ব্র্যাক, শেভরন এর সহযোগীতায় জীবিকা প্রকল্পের মাধ্যমে আমরা ডাবল মেঞ্জার পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ, মাঁচা পদ্ধতিতে ছাগল পালন, হাঁস পালন এবং আধুনিক পদ্ধতিতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ পেয়েছি এবং আমরা উৎপাদনমূখী কর্মকান্ডে সম্পৃক্ত হয়েছি। যার ফলে আমরা আমাদের পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে সক্ষম হয়েছি এবং আমাদের ছেলেমেয়েদের পড়াশুনায় সহায়তা করছি। আমাদের সফলতা দেখে আমাদের পাশর্^বর্তী গ্রামগুলোতে অনেক মহিলা উৎপাদনমূখী কর্মকান্ডে সর্ম্পৃক্ত হয়েছে।”
উল্লেখ্য “জীবিকা” ব্র্যাক ও শেভরন-এর যৌথ উদ্যোগে পরিচালিত একটি উন্নয়ন প্রকল্প। প্রকল্পটি অক্টোবর ২০১৫ থেকে শেভরনের বাংলাদেশ পার্টনারশিপ ইনিশিয়েটিভ (বিপিআই)-এর অর্থায়নে এবং ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি)-র অধীনে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের পরিকল্পনামতে বৃহত্তর সিলেট অঞ্চলের সিলেট সদর, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় শেভরন পরিচালিত গ্যাসফিল্ডের পার্শবর্তী এলাকাগুলোতে কাজ কওে চলেছে।






