একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত সিলেট ১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গসহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট সুলতানপুর টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রেদ্বওয়ানুল হক চৌধুরী রাজু।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহ সুলতান (রহঃ) দ্বিপাক্ষিক টাইটেল মাদ্রাসা সুলতানপুর-এর প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ারুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, জেলা সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মহানগর সেক্রেটারী মাও. মাহমুদুল হাসান, জেলা সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা সেক্রেটারী আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব হেলাল উদ্দিন ভূইয়া, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো. শিহাব উদ্দিন, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, মহানগর অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আরাফাত প্রমুখ।
সিলেট ১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন হাতপাখার প্রার্থী মাও. রেদওয়ানুল হক চৌধুরী রাজু
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২৫, ২০১৮, ৭:২৭ অপরাহ্ণ • ১২ বার পঠিত






