আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জনপ্রতিনিধিদের সাথে পরিবহণ শ্রমিক ইউনিয়নের মতবিনিময়

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর অন্তর্ভূক্ত জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপ-পরিষদের নেতৃবৃন্দের
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর সোমবার বিকেলে ৮নং কান্দিগাও ও ৬নং টুকের বাজার ইউপি চেয়ারম্যান এবং এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানদের সাথে টুকের বাজার ইউনিয়নে এ আলোচনা সভা করে পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দ। ৬নং টুকের বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি ও জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপ কমিটির সভাপতি জাকারিয়া
আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮নং কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬নং টুকের বাজার ইউপির বিশিষ্ট মুরব্বী হাজী জালাল উদ্দিন, সমাজসেবক মো. মুহি উদ্দিন, সাংবাদিক মো. মনিরুজ্জামান রনি, নয়াগ্রাম যুব কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফজল
আহমদ, ৮নং কান্দিগাও ইউপির মেম্বার কাচা মিয়া, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভূক্ত জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপ পরিষদের সহ সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক শিবলি আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সংম্পাদক
ইউসুফ আলী, মেম্বার ছমির আলী, মেম্বার আলী হুসেন, মেম্বার আল আমিন, মেম্বার আবু তালেব, মেম্বার কালা মিয়া, মেম্বার আলমগীর, ম্যানেজার সহিদ মিয়া, কালাম মিয়া, আজাদ মিয়া, কামরুল মিয়া, সামসুল হক, নুর মিয়া, ফরহাদ মিয়া, জুসেল মিয়া, শায়েস্তা মিয়া, কুদ্দুস মিয়া, মুরাদ আহমদ ছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় টুকের বাজারে রাস্তায় গাড়ি পার্কিং ও স্থান নির্ধারণ, তেমুখীতে পার্কিং এর নামে রাস্তায় প্রতিবন্ধকতা দূর করা ও পার্কিং স্থানের ব্যবস্থা, যাত্রী সেবা নিশ্চত করা ও নিয়মের বেশী ভাড়া আদায় না করা বিষয়টি এ আলোচনা সভায় উলে-খ করা হয়। সভায় বক্তারা বলেন, বন্দর বাজার হতে টুকের বাজার প্রতি যাত্রীর কাছ তেকে ২০ টাকা হারে চালকরা অনির্ধারিতভাবে ভাড়া আদায় করছেন যার কারণে যাত্রীদের সাথে মতবেধের সৃষ্টি হচ্ছে এবং এক পর্যায়ে তা বড় আকারে ধারণ করছে। এ থেকে পরিত্রাণ পেতে টুকের বাজার টু বন্দর ২০ টাকা ধার্য্য হয়ে গেলে কোন চালক অতিরিক্ত ভাড়া আদায় করার সাহস পাবে না। যদি
কোন চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, কঠোর শাস্তি সহ এক সপ্তাহের জন্য লাইন থেকে বহিস্কার করা হবে। বিজ্ঞপ্তি বার্তা প্রেরক