সিলেট-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মনোনীত
প্রার্থী প্রণব জ্যোতি পাল-এর মই মার্কার পক্ষে মনোনয়ন পত্র
সংগ্রহ করেছেন বাসদ জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৬ নভেম্বর) দুপুর ১ টায় সিলেট জেলা নির্বাচন
কার্যালয় থেকে নমিনেশন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড 
আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,
নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট
জেলার সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র
ফ্রন্ট সিলেট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, সঞ্জিত
শর্মা প্রমুখ
সিলেট-১ আসনে বাসদ প্রার্থী প্রণবের মনোনয়ন পত্র সংগ্রহ
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২৬, ২০১৮, ৭:৪১ অপরাহ্ণ • ৫ বার পঠিত






