এমদাদুর রহমান চৌধুরী জিয়া:নগরীর আখালিয়া বড়গুলের হযরত শাহ ওলিউল্লাহ জামেয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা হাফেজ মাওলানা মো. রইছ উদ্দিন সিলেট-১ (সদর-সিটি করপোরেশন) ও নেত্রকোনা-১ 
(কলমাকান্দা-দুর্গাপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ লক্ষে তিনি ২ নির্বাচনী আসনে গণসংযোগও করছেন। জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের নেতা হাফিজ রইছ উদ্দিন ছাত্র
জমিয়তের রাজনীতির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। তিনি বড়গুলের হযরত শাহ ওলিউল্লাহ জামেয়া ইসলামিয়া রইসুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে ৩০০ শিক্ষার্থী বিনামূল্যে লেখাপড়া ও থাকা খাওয়ার খরচ দিচ্ছেন। জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়ন প্রত্যাশী হাফিজ রইছ উদ্দিন সমাজসেবাসহ ব্যবসা বাণিজ্যে জড়িত। জীবনে ১০০টি মাদ্রাসা
প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন বলে
জানিয়েছেন। তিনি বলেন, দল মনোনয়ন দিলে খেজুর গাছ প্রতীক নিয়ে সিলেট-১ ও নেত্রকোনা-১ আসনে নির্বাচন করবো। আশাকরি ধর্মপ্রাণ সিলেট ও নেত্রকোনাবাসী মূল্যায়ন করবেন। বিজ্ঞপ্তি
সিলেট-১ ও নেত্রকোনা-১ আসনে জমিয়তের প্রার্থী হচ্ছেন রইছ উদ্দিন
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২৬, ২০১৮, ৭:১৭ অপরাহ্ণ • ১১ বার পঠিত






