শাহপরাণ(রহ:) থানা পুলিশ কর্তৃক জামায়াত-শিবিরের ০২(দুই) নেতাকর্মী গ্রেফতার
ঃ-
গত ২১/০৯/২০১৮ খ্রিঃ তারিখ এসআই/প্রদীপ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ
শাহপরাণ(রহ:) থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাত্রীকালীন ডিউটি পার্টির তদারকী
করাকালে অনুমান ০২:৩৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) মাজার গেইট এলাকায় অবস্থানকালে
গোপন সূত্রে সংবাদ পান যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কতিপয়
ক্যাডার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র
করতঃ দেশের স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এবং জনগণের মধ্যে
ভীতি সৃষ্টির জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছে। তিনি উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক
ভাবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতঃ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায়
নিয়োজিত অন্যান্য সিয়েরা ডিউটি অফিসার ও ফোর্সসহ রাত অনুমান ০২:৫০
ঘটিকায় ঘটনাস্থল শাহপরাণ(রহ:) থানাধীন শ্যামলী আবাসিক এলাকার ১নং রোডস্থ বাসা
নং-৩৭ বাসার মেসে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ০৫ জন আসামীকে আটক
করতে সক্ষম হন। তখন এজাহার নামীয় আসামী ১। নিজাম উদ্দিন(৩২) পিতা-আ: মুতলিব,
সাং-দাসপাড়া, রোড নং- ০৫, সিকান্দার টোলা, খাদিমপাড়া ইউনিয়ন, থানা-
শাহপরাণ(রহ:), জেলা-সিলেট ও সন্দিগ্ধ আসামী আব্দুর রহমান দুলাল (২৫) পিতা-মৃত মাসুক
মিয়া, সাং-আটগাঁও কেওয়া, থানা-শাহপরাণ(রহ:), জেলা-সিলেটসহ অজ্ঞাতনামা
আসামীরা ঘটনাস্থল হতে সু-কৌশলে পালিয়ে যায়। বর্ণিত ঘটনায় এসআই/প্রদীপ
সরকার থানায় এজাহার দায়ের করলে, শাহপরাণ(রহ:) থানার মামলা নং-২৩ তাং-২১/০৯/১৮ খ্রিঃ
ধারা-১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ঘ মোতাবেক মামলা রুজু করা হয়।
আসামী নিজাম উদ্দিন ও আব্দুর রহমান দুলাল আসন্ন নির্বাচনকে সামনে রেখে
বিভিন্ন ধ্বংসাত্বক কর্মকান্ড করার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর ও তার অঙ্গ-সংগঠনের
নেতাকর্মীদেরকে নিয়ে গোপন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মর্মে বিভিন্ন তথ্য পাওয়া
গিয়েছে। উল্লেখিত আসামীদ্বয়কে অদ্য ২৬/১১/১৮খ্রিঃ তারিখ রাত অনুমান ০৩:১০
ঘটিকায় ব্যপক অভিযান পরিচালনা করে শাহপরাণ (রহঃ) থানাধীন শ্যামলী আবাসিক এলাকা
হতে গ্রেফতার করা হইয়াছে।
বর্ণিত ধৃত আসামী নিজাম উদ্দিন(৩২) ও আব্দুর রহমান দুলাল (২৫) দ্বয়কে বিজ্ঞ
আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রেস রিলিজ শাহপরাণ(রহ:) থানা পুলিশ কর্তৃক জামায়াত-শিবিরের ০২(দুই) নেতাকর্মী গ্রেফতার
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২৬, ২০১৮, ৬:৪৫ অপরাহ্ণ • ৬ বার পঠিত






