আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মাহমুদ-উস-সামাদ চৌধুরীকে প্রবাসী নেতা কবির আহমদ রাজুর অভিনন্দন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) পূণরায় মনোনয়ন পাওয়ায় এম. পি মাহমুদ-উস-সামাদ চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কবির আহমদ রাজু। সোমবার এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কবির আহমদ রাজু বলেন, এম. পি মাহমুদ-উস-সামাদ চৌধুরী হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও দলের জন্য একজন নিবেদিত
প্রাণ। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও
বাস্তবায়নে তার নির্বাচনী এলাকা সিলেট-৩ আসনের মানুষের
জীবনমান উন্নয়নের জন্য কাজ করে চলেছেন এবং জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত কাজ করে যাবেন। তিনি বলেন,আওয়ামীলীগ সরকারের আমলে উলে-খযোগ্য সফলতা অর্জিত হয়েছে। যা কোন সরকারের আমলে হয়নি। তাই সরকারের এ সফলতার কথা স্মরণ রেখে আবারো সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ)-এর সম্মানীত নাগরিকরা আবারো মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসকে সংসদ সদস্য নির্বাচিত করবেন। তাই আগামী জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে
আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মাহমুদ-উস-সামাদ চৌধুরীর বিজয় সুনিশ্চিত করতে হবে।