উপজেলা ইসিএ ব্যবস্থাপনা কমিটি গোলাপগঞ্জের উদ্যোগে জীব বৈচিত্র্য সংরক্ষণের লক্ষে এক সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মুসলিমগঞ্জ বাজারে পরিবেশ সংরক্ষণ কার্যালয়ে এ সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পদ্ম ইসি.এ বহুমুখী সমবায় সমিতির সভাপতি সোহরাব আলীর
সভাপতিত্বে ও উপজেলা মৎস অফিসার পনিন্দ্র সরকারের পরিচালনায় পানিয়াগা ডরে মাছের অভয়াশ্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ফজলুল
হক শিবলী।আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এস এ মুমিত হিরা, সমিতির সদস্য সুরুজ আলী, আমিরুজ্জামান বাবুল, আব্দুর নুর, ইউপি সদস্য জাহিদুর রহমান, হাবিবুর রহমান জিতু, চিত্তরঞ্জন
বিশ্বাস, মতি লাল দাস, মাহতাবুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ
জীব বৈচিত্র্য সংরক্ষণের লক্ষে সচেতনামূলক আলোচনা সভা
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২৭, ২০১৮, ৩:৩১ অপরাহ্ণ • ৭ বার পঠিত






