শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার/ মোহাম্মদ আলী, জুড়ী (মৌলভীবাজার) ঃ
জুড়ী উপজেলার আনন্দ স্কুল শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আতœসাতের অভিযোগ
উঠেছে ট্রেনিং কো-অর্ডিনেটরের বিরুদ্ধে। মেীলভীবাজারের জুড়ী উপজেলার 
৬টি ইউনিয়নের শিশুদেরকে শিক্ষার আওতায় আনতে পর্যাপ্ত সরকারী প্রাথমিক
বিদ্যালয় থাকা সত্তেও ঝরে পড়া রোধ করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের
আওতাধীন রিচিং আউট অব স্কুল চিলড্রেন (জঙঝঈ২) প্রকল্পের অর্থায়নে ৭৪টি
আনন্দ স্কুল বিদ্যমান। দীর্ঘদিন যাবৎ ওইসব আনন্দ স্কুলের উপর মহলের ও মাঠ পর্যায়ের
কর্মকর্তারা বিভিন্ন অনিয়ম-দূর্নীতিতে লিপ্ত রয়েছেন। গত ১৬ নভেম্বর পশ্চিম
জুড়ী সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামস্থিত নীলকন্ঠ আনন্দ স্কুলের ৫ম শ্রেণীর
২৬ জন শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ থেকে জনপ্রতি ৭২০ টাকা করে আতœসাৎ করা
হয়।
৫ম শ্রেণীর ছাত্র নাহিদের অভিভাবক কালু মিয়া ও জাহিদের অভিভাবক ফখরুল মিয়া
জানান- শুক্রবার সকালে শিক্ষিকা পিংকির উপস্থিতিতে টিসি স্যার ২৬ জন
শিক্ষার্থীকে উপবৃত্তির ১ হাজার টাকা করে প্রদান করেন। অভিভাবকরা পরে জানতে
পারেন, শিক্ষার্থী প্রতি বরাদ্ধ ছিল ১৭২০ টাকা। কালু মিয়ার মুঠোফোন থেকে
বিতরণকারী কর্মকর্তার ফোন ০১৭১৮-৫৯৫০৬৬ নাম্বারে ফোন দিয়ে বাকী ৭২০
টাকা চাইলে, ওই কর্মকর্তা জানান, পরীক্ষার ফি বাবদ জনপ্রতি ৭২০ টাকা করে
কেটে রাখা হয়েছে। কালু মিয়া ইতিপূর্বে পরীক্ষার ফি বাবদ ৪শ টাকা করে দেয়া
হয়েছে জানালে উক্ত কর্মকর্তা বিদ্যালয় শিক্ষিকা পিংকির উপর দায় চাপিয়ে
আতœসাৎকৃত ৭২০ টাকা শীঘ্রই ফেরত দেবেন জানান। অতঃপর শুক্রবার রাত ৮টায়
কর্মকর্তা নীলকন্ঠ আনন্দ স্কুলে উপস্থিত হয়ে অভিবাবকদের উপস্থিতিতে
ছাত্রছাত্রীদেরকে ৭২০ টাকা করে ফেরত দেন।
অভিবাবক মুক্তিযুদ্ধা আকমল আলীর অভিযোগ- কালাছড়া আনন্দনগর স্কুলের
শিক্ষার্থীদের কাছ থেকে ৭২০ টাকা করে আতœস্বাৎ করা হয়েছে। এভাবে প্রতিটি
বিদ্যালয় থেকে লক্ষ লক্ষ টাকা আতœসাৎ করা হচ্ছে। অভিভাবক ফারুক মিয়া জানান,
গত শুক্রবার রাতে অভিযুক্ত টিসি নীলকন্ঠ আনন্দ স্কুলে উপস্থিত হয়ে শিক্ষিকা পিংকি
ও অভিভাবকদের উপস্থিতিতে ভূল স্বীকার করে ক্ষমা চেয়ে উপবৃত্তির আতœসাৎকৃত
৭২০ টাকা করে শিক্ষার্থীদেরকে ফেরত দেন।
এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে শিক্ষিকা পিংকির ফোন রিসিভ করে
অন্যজন জানান পিংকি নেই। জুড়ী উপজেলা প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর
কাওসার হামিদ জানান- উপবৃত্তি বাবদ ৭২০ টাকা এবং সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ
বাবদ ১ হাজার টাকা করে শিক্ষার্থীদেরকে প্রদান করা হয়। এক প্রশ্নের জবাবে
কাওসার হামিদ জানান- সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ ফি বাবদ নেয়া হয় ৬০ টাকা।
এছাড়া যাতায়াত খরচ নেয়া হয়। দূর্ণীতির অভিযোগ অস্বীকার করে তিনি
জানান- সোনালী ব্যাংকের সাথে উক্ত প্রকল্পের চুক্তি রয়েছে। তবুও কোন দূর্ণীতির
অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জুড়ীতে আনন্দ স্কুল শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আতœসাতের অভিযোগ
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২৭, ২০১৮, ১:২১ অপরাহ্ণ • ৩ বার পঠিত






