ডেস্ক রিপোট:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী।মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপি’র গুলশান কার্যালয় থেকে নাছির উদ্দিন চৌধুরীর হাতে মনোনয়নপত্র তুলে দেয়া হয়।এদিকে নাছির উদ্দিন চৌধুরীকে বিএনপির মনোনয়ন দেয়ায় মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দিরাই-শাল্লা
বিএনপির নেতাকর্মীরা। দিরাই উপজেলা ছাত্রদলেরসাংগঠনিক সম্পাদক এসএম সায়েম বলেন, নাছির চৌধুরীর হাত ধরেই সবারসহযোগিতায় আগামী একাদশ জাতীয় সংসদ 
নির্বাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন তরান্বিত করা হবে।উল্লেখ্য এই আসনে নাছির চৌধুরীর বিকল্প
হিসাবে প্রবাসী বিএনপি নেতা তাহির রায়হান চৌধুরী পাবেলকেও বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে।
সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাছির চৌধুরী
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২৭, ২০১৮, ১:৩৬ অপরাহ্ণ • ৩ বার পঠিত






