আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আশুলিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ১

আবুূল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধি:আশুলিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক অপহরনকারী নিহত হয়েছে। এ সময়
আহত হয়েছে পুলিশের এক এসআই ও তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
নিহত বাবলু হোসেন মুন্সী বরগুনা জেলার সোনাতলা থানার টেকনি গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও অপহরনসহ একাধিক মামলা
রয়েছে।এ ঘটনায় আশুলিয়া থানার এস আই মনিরুজ্জামান ও পুলিশ সদস্য মামুন, সাদ্দাম হোসেন ও ফকরুল হোসেন আহত হয়েছে।এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুল হক ডাবলু জানান, আশুলিয়ার নিশ্চিতপুর এলাকা থেকে উদ্ধার হওয়া ৮ টুকরা লাশের মুল হোতা বাবলুকে রাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা অন্য সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে । এসময় অন্য অপহরনকারীদের ছোড়া গুলিতে বাবলু গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য যে, গত ১২ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে মেহেদী হাসান টিপু নামের এক ব্যক্তির ৮ টুকরো মৃতদেহ উদ্ধার করেছিলো পুলিশ। তাকে অপহরন করে হত্যা করা হয়েছিলো।