নাশকতার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর (কানাইঘাট) এর রোকন হাফিজ মাসুম আহমদ কবির গ্রেফতার ঃ-
গত ০৪/১১/২০১৮খ্রিঃ তারিখ এসআই/রাজীব কুমার রায় সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাত্রীকালীন টহল
ডিউটি করাকালে রাত অনুমান ০৩:৩০ ঘটিকায় গোপন সূত্রে সংবাদ পান যে, শাহপরাণ(রহ:) থানাধীন সোনারপাড়াস্থ নবারুন-১৯৩ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
কার্যালয়ে কতিপয় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর অঙ্গসংগঠন তথা ছাত্রশিবির এর দুর্ধর্ষ ক্যাডার দেশের স্বাভাবিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতিসহ জনগনের মধ্যে ভীতি সঞ্চালনের জন্য গোপন বৈঠক করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি থানা এলাকায় টহলরত অন্যান্য টহল পার্টির সহযোগিতায় ০৮ জন আসামীকে গত ০৪/১১/২০১৮ খ্রিঃ তারিখ ০৩:৪৫ ঘটিকায় মামলার ঘটনাস্থল হতে গ্রেফতার করেন। গ্রেফতারকালে তিনি ঘটনাস্থল ছাত্র শিবিরের কার্যালয় হতে জামাত-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত যুদ্ধাপরাধী গোলাম আজম, মতিউর রহমান নিজামীদের লেখা নাশকতার উদ্দেশ্যে জিহাদী চেতনায় উদ্বুদ্ধ বই, দলীয় সাংগঠনিক বইপত্র, বার্ষিক কালেকশন চাঁদা বই, ছাত্র শিবিরের বিভিন্ন পোষ্টার ইত্যাদি পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করেন। এজাহারে বর্ণিত অন্যান্য আসামীরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা আসামী হাফিজ মাসুম আহমদ কবির(৩৩)সহ তাদের সাথে থাকা এজাহারনামীয় অন্যান্য পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। আসামীরা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর অঙ্গসংগঠন ছাত্র শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। তারা দেশের বর্তমান শান্তিপূর্ণ
পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য জনগনকে উস্কানি প্রদান, আইন-প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষণাবেক্ষণে হস্তক্ষেপ করার পরিকল্পনা করতেছিল। এই বিষয়ে এসআই/রাজীব কুমার
রায় বাদী হয়ে ধৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে, শাহপরাণ(রহ:) থানার মামলা নং-০৩, তারিখ-০৪/১১/১৮খ্রিঃ ধারা-১৯৭৪ ইং সনের বিশেষ
ক্ষমতা আইনের ২৫ ডি রুজু করা হয়। বর্ণিত আসামী হাফিজ মাসুম আহমদ কবির (৩৩) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর (কানাইঘাট) এর রোকন।
ধৃত
আসামীকে গত ২৮/১১/১৮খ্রিঃ তারিখ ব্যাপক অভিযান পরিচালনা করে শাহপরাণ (রহঃ) থানাধীন শাহজালাল উপশহর এলাকা হতে গ্রেফতার করা হয়। বর্ণিত ধৃত আসামী হাফিজ মাসুম আহমদ কবির (৩৩)’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে
নাইওরপুল পয়েন্ট, সিলেট। প্রেস রিলিজ
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২৯, ২০১৮, ১০:০৩ পূর্বাহ্ণ • ৯ বার পঠিত






