আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র শেষ কর্মদিবস পালন

 মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত কাল ২৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মদন মোহন কলেজের শিক্ষক মিলনায়তনে উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুনের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক পর্ষদের সধারণ সম্পাদক অধ্যাপক মো.আবদুল হামিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মদনমোহন কলেজের অধ্যক্ষ ড.
আবুল ফতেহ ফাত্তাহ বলেন, কলেজের সকল শিক্ষক-কর্মচারীর সর্বাতœক সহযোগিতার জন্য প্রশংসা করেন এবং আগামীতে কলেজের শিক্ষক-কর্মচারীদের এ পরিবেশর ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করেন ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অধ্যাপক জয়ন্ত দাশ, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক প্রদীপ কুমার দে, অধ্যাপক মো.আবদুল হামিদ, যীষুতোশ দাশ , প্রধান সহকারী অরিন্দম দত্ত, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একে এম মাহমুদুল হাসান সানিসহ শিক্ষক পর্ষদের সকল শিক্ষকবৃন্দ । বক্তরা বলেন, আবুল ফহেত ফাত্তাহ’র শিক্ষকতার সুনাম
সিলেট তথা সাড়া দেশের মধ্যে রয়েছে । তিনি হলেন সুলেখক ও বড় মাপের গবেষক। তিনি সিলেট সদর উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষও নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রজ্ঞাদীপ মুহিতমানস, নেপথ্যে জলের ছায়া, সিলেট গীতিকা: সমাজ ও সংস্কৃতিসহ অসংখ্য বই রচনা করে করেছেন। বক্তারা আরো বলেন. তিনি শিক্ষকতার কর্মজীবন ছেড়ে লেখালেখি ও গবেষণায় আরো ব্যাপকভাবে নিয়েজিত থাকবেন। ড. আবুল ফতেহ ফাত্তাহ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। আমাদের মাঝে আদর্শ হয়ে থাকবেন চিরকাল ।
আলোচনা সভায় ড. আবুল ফতেহ ফাত্তাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক কর্মকতা-কর্মচারীবৃন্দ। তারপর অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুনের নিকট কলেজের আর্থিক ও প্রশাসনিক চলতি দায়িত্ব হস্তান্তর করেন