আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের পরিযায়ী পাখি অবমুক্ত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::

র‌্যাব মহাপরিচালক বেনজির আহমদের সহধর্মীনী জিসান আহমদের উদ্বার করা পরিযায়ী পাখি গুলো এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের মুক্ত বাতাসে।বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে হাইল হাওরে সিতেশ বাবুর ফিসারীর পাড়ে মিসেস বেনজির পেরিত সরালী, কালিম ও বকসহ বেশ কিছু পাখি অবমুক্ত করেন র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর অধিনায়ক মেজর শওকতুল মোনায়েম। এ সময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান কান্তি কর্মকার, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের রেঞ্জার মোনায়েম হোসেন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখ। র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার মেজর শওকতুল মোনায়েম জানান, মিসেস বেনজির আহমদ আহতবস্থায় পাখিগুলোকে উদ্বার করে নিজের বাসায় তাদের পরিচর্যা করেন। পরে এগুলোকে অবমুক্তকরার জন্য  শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সিতেশ রঞ্জন দেব এর কাছে প্রেরণ করেন। সিতেশ রঞ্জন দেব পুনরায় পাখিগুলোর সুস্থতা নিশ্চিত করে র‌্যাব ও বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে  বৃহস্পতিবার  হাইল হাওরে তা অবমুক্ত করেন