আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট ৪ আসনে জমিয়ত প্রার্থী মাওলানা আতাউর রহমানের মনোনয়ন দাখিল

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব, হেফাজতের অন্যতম নেতা ও সিলেট জেলা জমিয়তের সেক্রেটারী শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান
জেলা প্রশাসক বরাবরে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বুধবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় সিলেটের ডিসি কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী এম. এমদাদুর রহমানের নিকট জমিয়ত মনোনীত
প্রার্থী হিসেবে তিনি নমিনেশন ফরমটি জমা দেন। ফরম জমাদানকালে তাঁর সাথে প্রস্তাবকারী মুফতি জামাল উদ্দিন, সমর্থনকারী মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারী মাওলানা কবির আহমদ, প্রার্থীর রাজনৈতিক সচিব মাওলানা শাহিদ হাতিমী, কোম্পানীগঞ্জ জমিয়তের প্রতিনিধি মাওলানা সোহাইল আহমদ, জৈন্তাপুর জমিয়তের প্রতিনিধি হাফিজ
মাসউদ আযহার, মাওলানা উবায়দুল-াহ দরবস্তী, হাফিজ সোহাইল আহমদ, মৌলভী হোসাইন আহমদসহ নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় এলাকার সর্বস্তরের জনগন, উপস্থিত মিডিয়া ও নেতাকর্মীদের উদ্দেশ্যে মাওলানা আতাউর রহমান বলেন, গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলাত্রয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শক্তিশালী অবস্থান রয়েছে। এমনকি উপজেলাগুলোতে ওয়ার্ড থেকে নিয়ে প্রতিটি শাখায় আমাদের দলের শক্তিশালী কমিটি রয়েছে। সবদিক বিবেচনা করে সিলেট-৪ আসন জমিয়তে উলামায়ে ইসলামের একটি উর্বর জনপদ। ২০০৮ সালের নির্বাচনে আমি জমিয়তের
মনোনীত প্রার্থী হয়ে নমিনেশন দাখিল করি। তখন বিএনপি বলেছিলো আগামী জাতীয় নির্বাচনে আপনাকে সিলেট-৪ আসন ছাড় দেয়া হবে। মানুষ এখন পরিবর্তন চায়, উন্নয়ন চায়। আওয়ামী লীগ সরকারের পাঁচবারের দলীয় এমপি থাকা
স্বত্ত্বেও সিলেট-৪ আসনের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাটের বেহাল দশা। সরকার উন্নয়নের কথা বললেও দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। তাই এলাকা ও জনগণের উন্নয়নের স্বার্থে কথা বলতে আমাকে সংসদে যেতে হবে। সে
ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে আমি আমার নির্বাচনী এলাকায় কাজ করে আসছি। আমি আশা করি ২০০৮ সালের নির্বাচনে বিএনপি জোটের দেয়া আশ্বাসের ভিত্তিতে ২৩ দলীয় জোট সবদিক বিবেচনা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে তথা জমিয়তকে সিলেট-৪ আসন ছাড় দিবে। ইনশাআল-াহ-বিএনপি নেতৃত্বাধীন জোট আমাকে মনোনীত করলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো।