আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট-৫ আসনে সংসদ প্রার্থী মাওলানা উবায়দুল-াহ ফারুক গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি : দোয়া কামনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম
বাংলাদেশ মনোনীত প্রার্থী ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের
মনোনয়ন প্রত্যাশী দেশের প্রবীণ আলেম শায়খুল হাদীস মাওলানা
উবায়দুল-াহ ফারুক গুরুতর অসুস্থ্য হয়ে বর্তমানে নগরীর উইমেন্স
মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি হঠাৎ নগরীর
শিবগঞ্জস্থ বাসায় অসুস্থ্য হয়ে পড়লে বৃহস্পতিবার রাত ৮টায় তাকে
হাসপাতালে ভর্তি করা হয়। উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের
৮ তলায় চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ
শাহবাগী জানান, মাওলানা উবায়দুল-াহ ফারুক গত সোমবার ঢাকা
থেকে সিলেট-৫ আসনে মনোনয়নপত্র জমা দিতে সিলেটে আসেন।
আসার পর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার মনোনয়ন
দাখিলে শেষ দিনে তিনি দলীয় নেতাকর্মীকে নিয়ে নমিনেশন
দাখিল করেন। আজ বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে তিনি ঢাকায়
যাওয়ার কথা ছিল। কিন্তু আকষ্মিক তার শারিরীক অবস্থার অবণতি
হলে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়।
তার আশু রোগমুক্তি এবং নির্বাচনী মাঠে দ্রুত ফিরে আসার জন্য
পরিবার ও সিলেট জেলা জমিয়তের পক্ষ থেকে সকলের নিকট দোয়া
কামনা করা হয়।