বৃহত্তর সিলেট জেলার ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন
বিশেষ গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধাদেরকে প্রকৃত মুক্তিযোদ্ধা
হিসেবে তালিকাভুক্ত করে সরকারি প্রজ্ঞাপন এবং গেজেটে নাম প্রকাশের জন্য কেন পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হবে না এই মর্মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ
কর্তৃক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল সহ তিন জনের প্রতি রুল নিশি জারি। রমানন্দ দাস সহ বৃহত্তর সিলেট জেলার ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের ৩২ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তাদের নাম তালিকাভুক্তকরণ, সরকারি প্রজ্ঞাপন ও গেজেটে নাম প্রকাশ এবং মুক্তিযোদ্ধার প্রত্যয়নপত্র প্রদানেরসচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মহাপরিচালক জাতীয় মুক্তিযুদ্ধা কাউন্সিলসহ তিন জনের প্রতি নির্দেশনা চেয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের ১৪৮১৪/২০১৮ নং রীট পিটিশন দায়ের করেন। গত ২৬ নভেম্বর রীট পিটিশনটি বিচারপতি এফ.আর.এম. নাজমূল আহাসান ও বিচারপতি কে.এম কামরুল কাদের এর সমন্বয়ে গঠিত ডিভিশন ব্রেঞ্চে শুনানি হয়। রীট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন মো. জাহিদুল বারি, নাজমুন নাহার, নাফিস আহমদ চৌধুরী ও নাসিমূল হাসান এডভোকেটগণ। বাংলাদেশ সরকার পক্ষে শুনানি করেন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল-াহ আল মাহমুদ
(বাশার)। শুনানী শেষে মাননীয় বিচারকগণ বৃহত্তর সিলেট জেলার ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর মুক্তিযুদ্ধাদেরক প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে সরকারি প্রজ্ঞাপন এবং গেজেটে নাম প্রকাশের জন্য কেন পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হবে না এই মর্মে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল সহ তিন জনের প্রতি রুল নিশি জারি করেন।
বিশেষ গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধাদেরকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির নোটিশ
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২৯, ২০১৮, ৩:৩০ অপরাহ্ণ • ৩ বার পঠিত






