আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের কমলগঞ্জে সেইপ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অংশীজনদের জন্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি সমাজসেবামূলক সংস্থা পায়াকট বাংলাদেশ এর সহযোগীতায় দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের অধ্যাপক রফিকুর রহমান।সেইপ প্রকল্পের প্রোগ্রামার মোঃ আবু আজম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দেক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, উপজেলা সমাজ সেবা অফিসার বাদশা ফয়সল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুননাহার পারভীন,
মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ মোঃ নাহিদ মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দা দাস প্রমুখ।প্রকল্পের মূল তথ্য উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সোশ্যাল মার্কেটিং অফিসার ড. মো: অলিউর রহমান। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মণিপুরী সমাজের নেতা প্রতাপ চন্দ্র সিংহ, শ্যাম সুন্দর সিংহ, আদিবাসী নেতা পরিমল সিংহ বাড়াইক, চা জনগোষ্ঠীর নেতা মোহন রবিদাস, খাসিয়া জনগোষ্ঠীর নেতা এ্যালিসন সুঙ প্রমুখ।কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক সংঠনের নেতৃবৃন্দসহ  ৫০জন লোক অংশগ্রহণ করে।মূলত, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার লক্ষে কার্যক্রম গ্রহন করা হয়।